| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালী

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৮:০৮:০১:অপরাহ্ন  |  ২১৭ বার পঠিত
নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালী

নড়াইল প্রতিনিধি: নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী  অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০ টার দিকে নড়াইল জেলা হাসপাতাল চত্বর থেকে একটি র‍্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

নড়াইল সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই সচেতনতামূলক কর্মসূচিতে নড়াইলের জেলা প্রশাসক আব্দুল সালাম, জেলা হাসপাতালের তত্বাবধায় ডা. আব্দুল গাফফার, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ লাবলুসহ সরকারী কর্মকর্তা, সিভিল সোসাইটির প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‍্যালী শেষে হাসপাতাল চত্বরে পরিস্কার পরিছন্ন কর্মসূচি পালন করা হয়।

নড়াইল জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশীদ জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গুর প্রকোপ কমানো এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে নাগরিকদের সচেতন করার উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪