| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৮:০০:৩৩:অপরাহ্ন  |  ২৬৮ বার পঠিত
তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

তারাকান্দা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে ত্বরান্বিত করতে দেশব্যাপী একযোগে পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দায় অভিযান শুরু হয়েছে।

শনিবার (৬ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় ইউএনও মো. আমিনুল ইসলাম বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ পরিবার, গ্রাম ও ইউনিয়নকে পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এ অভিযান শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, প্রতি শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণের পাশাপাশি প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়েও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আয়েশা আক্তার, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা সজল কুমার সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪