| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেতানিয়াহুর পরিদর্শনের কয়েক মিনিট পরই ড্রোন বিধ্বস্ত

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৭:৫৯:১৬:অপরাহ্ন  |  ২৩১ বার পঠিত
নেতানিয়াহুর পরিদর্শনের কয়েক মিনিট পরই ড্রোন বিধ্বস্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির পশ্চিম গ্যালিলি অঞ্চল পরিদর্শনের কয়েক মিনিট পরই সেখানে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। পরিদর্শনের সময় বেশ কয়েকজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাও তার সঙ্গে ছিলেন। এর কিছুক্ষণ পরই সেখানে একটি ড্রোন বিধ্বস্ত হয়।

শুক্রবার (৫ জুন) রাতে ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ইসরায়েলের ‘চ্যানেল ১৫’ এর প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু যখন পশ্চিম গ্যালিলি অঞ্চলে অবস্থান করছিলেন, ঠিক তখনই সেখানকার শ্লোমি শহরের নিকটবর্তী এলাকাগুলোতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। সাইরেন শোনার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা কর্মীরা দ্রুত প্রধানমন্ত্রীর জন্য প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেন।

অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, নেতানিয়াহু পরিদর্শনের পরপরই পশ্চিম গ্যালিলি অঞ্চলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে উত্তর ইসরায়েলের শহরগুলোর মেয়রদের সঙ্গে এক আলোচনায় নেতানিয়াহু জানিয়েছেন, সরকার দক্ষিণাঞ্চলের মতো উত্তরাঞ্চলীয় সম্প্রদায়ের পুনর্বাসন, উন্নয়ন এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় অর্থ-সম্পদের ব্যবস্থা করবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪