| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৫:০০:২২:অপরাহ্ন  |  ৩৫৩ বার পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়েও মতবিনিময় হয়।

এদিকে একই সফরসূচির অংশ হিসেবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, তিন দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪