| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অব্যাহত: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ০৩:৫৩:১৭:পূর্বাহ্ন  |  ২৫৩৬২ বার পঠিত
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অব্যাহত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা বন্ধ হয়ে গেছে—এ ধরনের খবরকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং গত কয়েক দিনেও এ প্রক্রিয়া অব্যাহত ছিল।

তবে আলোচনার চূড়ান্ত ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে, সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, তোমরা ৪৭ বছর ধরে এভাবে চলছ, এটা আর চলতে দেওয়া যাবে না।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি করেছে। তবে সম্ভাব্য কোনো চুক্তি বা সমঝোতা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪