| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পতেঙ্গায় কোস্ট গার্ড'র অভিযানে দেড় হাজার লিটার ডিজেল জব্দ

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ১৩:০৪:৪২:অপরাহ্ন  |  ২৯৭৬৮ বার পঠিত
পতেঙ্গায় কোস্ট গার্ড'র অভিযানে দেড় হাজার লিটার ডিজেল জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা প্রায় দেড় হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে পতেঙ্গা থানার ৯ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।

এ সময় দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা জ্বালানি তেল এবং বোট দুটির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও বলা হয়েছে, উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪