| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালি খোলা রাখতে চায় চীন, দাবি যুক্তরাষ্ট্রের

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৬:১৮:১৭:অপরাহ্ন  |  ৬২৮৮ বার পঠিত
হরমুজ প্রণালি খোলা রাখতে চায় চীন, দাবি যুক্তরাষ্ট্রের

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীন হরমুজ প্রণালিকে কোনো ধরনের বিধিনিষেধ বা অতিরিক্ত শুল্ক ছাড়া উন্মুক্ত রাখতে চায় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। খবর আল জাজিরার।

বেইজিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মার্কিন গণমাধ্যমকে তিনি বলেন, চীনের জন্য হরমুজ প্রণালি খোলা থাকা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে কোনো শুল্ক, সামরিক নিয়ন্ত্রণ বা বাধা তারা চায় না। বৈঠকে সেটি স্পষ্ট হয়েছে। আমরা এটিকে স্বাগত জানাই।

ইরানের প্রতি চীনের সম্ভাব্য সমর্থনের প্রশ্নে গ্রিয়ার বলেন, ওয়াশিংটন মনে করে বেইজিং বাস্তববাদী অবস্থান নেবে।

তিনি বলেন, চীন খুবই বাস্তববাদী আচরণ করছে এবং তারা ভুল পক্ষের অবস্থানে যেতে চায় না।

গ্রিয়ারের ভাষ্য, চীন ওই অঞ্চলে শান্তি চায়। প্রেসিডেন্ট ট্রাম্পও সেখানে শান্তি দেখতে চান। তাই আমরা বিশ্বাস করি, ইরানের প্রতি যেকোনো ধরনের বাস্তব সহায়তা সীমিত রাখতে চীন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪