| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তৃতীয় টার্মিনাল চালু হলে ধারণক্ষমতা দ্বিগুণ বাড়বে: বেবিচক চেয়ারম্যান

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৯:৪৮:৪৮:অপরাহ্ন  |  ৯৪৪ বার পঠিত
তৃতীয় টার্মিনাল চালু হলে ধারণক্ষমতা দ্বিগুণ বাড়বে: বেবিচক চেয়ারম্যান

স্টাফ রির্পোটার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীধারণ ক্ষমতা দেড় থেকে দ্বিগুণ বাড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বাটজা) সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান তিনি। এসময় বাটজার ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

তিনি বলেন, যাত্রী ধারণ ক্ষমতা বর্তমানে ১৩ মিলিয়ন রয়েছে। যখন তৃতীয় টার্মিনাল চালু হয়ে যাবে তখন ১৯ মিলিয়ন যাত্রী ধারণ ক্ষমতা হবে। এসময় অনেক বিমানকে আমরা জায়গা করে দিতে পারবো। আর তখন আমাদের আয়ও বাড়বে।

চেয়ারম্যান টার্মিনালে পার্কিং বাড়ানোর বষয় বলেন, তৃতীয় টার্মিনালে যাত্রীসেবার মান বাড়াতে যুক্ত হবে আধুনিক ইমিগ্রেশন ও অটোমেটেড কাস্টমস সুবিধা। এছাড়া মাল্টি লেভেল কার পার্কিং সুবিধা থাকায় কমে আসবে যানবাহনের জট। কারণ, সেখানে ১২০০ এর মত গাড়ি পার্কিং করতে পারবে।

এ সময় সাংবাদিকরা নেটওয়ার্ক বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তৃতীয় টার্মিনালে নেটওয়ার্ক ইস্যু বড় কোন সমস্যা নয়। রিপিটর বসানো গেলে কাভারেজ আরও বাড়বে।

এভিয়েশন খাতে সরকারের অগ্রাধিকারের বিষয় জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। যত দ্রুত সম্ভব আমরা তৃতীয় টার্মিনালে অপারেশনাল কার্যক্রম শুরু করবো। বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাও, লালমনিরহাটসহ বন্ধ থাকা ৮টি বিমানবন্দর পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে। 

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪