| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক সৈয়দ শওকত হোসেনের বড় বোন আফরোজা রহমানের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ২০:১৭:১৪:অপরাহ্ন  |  ১৩৩০ বার পঠিত
সাংবাদিক সৈয়দ শওকত হোসেনের বড় বোন আফরোজা রহমানের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ শওকত হোসেনের বড় বোন আফরোজা রহমান (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার উত্তর সরলিয়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমার জানাজার নামাজ বৃহস্পতিবার আসর বাদ মোরেলগঞ্জ মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আফরোজা রহমানের মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহল, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪