| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইনজীবী বেশে আদালতে মমতা

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৭:৪৯:১৮:অপরাহ্ন  |  ৬৮৬ বার পঠিত
আইনজীবী বেশে আদালতে মমতা

ডেস্ক রির্পোট : নির্বাচনের পর ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার হাজির হলেন আইনজীবীর বেশে। কলকাতা হাইকোর্টে দেখা যায় তাকে এ ভিন্ন রূপে। 

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে আদালত চত্বরে তার উপস্থিতি ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয় ব্যাপক কৌতূহল ও উৎসাহ।

ভারতীয় মিডিয়া আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বেলা ১১টার কিছু আগে হঠাৎ করেই হাইকোর্ট চত্বরে পৌঁছান তৃণমূল নেত্রী। আইনজীবীদের মতো কালো শামলা পরে আদালত প্রাঙ্গণে হাজির হন তিনি।

ভোট-পরবর্তী অশান্তি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। সেখানে নিজেই শুনানিতে অংশ নেন মমতা। এ সময় এজলাসে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, প্রথম বার কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। ১৯৮৫ সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। তার পর থেকে সদস্যপদ রিনিউ করেছি। ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করা হচ্ছে না।

তিনি আরও বলেন, বিবাহিত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এসব অভিযোগ আসছে। ঘর, বাড়ি লুট করছে, আগুন জ্বালাচ্ছে। পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আদালতের অনুমতি পেলে এই অভিযোগগুলো অতিরিক্ত হলফনামায় উল্লেখ করব। রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনো বুলডোজার রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ, প্লিজ রাজ্যবাসীকে বাঁচান।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪