এন্টারটেইনমেন্ট ডেস্ক: অবশেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে নবাগত দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। ছোট দলগুলোর সমর্থনে প্রথমবারের মতো জোট সরকারের নেতৃত্ব দেবেন টিভিকে প্রধান বিজয়। জোটের নিয়ম অনুযায়ী মিত্র দলগুলো থাকবে মন্ত্রিসভায়।
এতে বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) পাবে ১টি, দুটি পদ বাম দল ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি-মার্ক্সবাদী (সিপিএম)-এর জন্য রাখা হবে বলে একটি সূত্রটির বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভি জানিয়েছে, সর্বোচ্চ পর্যায়ের আলোচনার পর দুজন করে বিধায়ক থাকা তিনটি দল টিভিকে-কে সমর্থন জানিয়েছে। তারা আগে ডিএমকের মিত্র ছিল।
এর আগে ডিএমকে প্রধান স্ট্যালিন জোটের ছোট দলগুলোর উদ্দেশে বলেছিল, নিজস্ব বিবেচনায় চাইলে টিভিকে-কে সমর্থন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সম্পূর্ণ স্বাধীনতা পাবে বিধায়করা।
এতে ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান নিজেই মন্ত্রিসভায় যোগ দিতে পারেন বলে অসমর্থিত সূত্র দাবি করেছে। সেই সঙ্গে কংগ্রেসও দুটি মন্ত্রী পদ আশা করছে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব