| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১৮:০৫:৩৮:অপরাহ্ন  |  ২৬৫৮ বার পঠিত
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গ প্রতিনিধি: অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান। শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিজেপির বিজয়ী প্রার্থীদের সঙ্গে অমিত শাহের বৈঠকের পরেই তার নাম ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (৮ মে) বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করেন। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

নির্বাচনের পর বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে অমিত শাহ রাজ্যে এসে বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম পরিষদীয় দলনেতা হিসেবে ঠিক করা হয়। পরে বিজেপি নেতৃত্ব তাঁর নাম ঘোষণা করে। এরপর শুভেন্দু রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন।

শুভেন্দুর নাম আগেই মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় ছিল। কারণ তিনি পরপর দুইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে পরাজিত করেছেন। ২০২১ সালে নন্দীগ্রামে তিনি মমতাকে ১৯৫৬ ভোটে হারান। এবার ভবানীপুরে তিনি মমতাকে ১৫ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন এবং নন্দীগ্রামেও প্রায় ১০ হাজার ভোটে জয় পেয়েছেন। এই ধারাবাহিক জয়ের কারণে বিজেপির অনেকেই মনে করছেন, মুখ্যমন্ত্রী হওয়ার সবচেয়ে যোগ্য প্রার্থী শুভেন্দু অধিকারী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪