| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার পশুর হাটে থাকতে পারে সেনাবাহিনী-বিজিবি

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১২:০১:০৪:অপরাহ্ন  |  ৪০১২৩ বার পঠিত
এবার পশুর হাটে থাকতে পারে সেনাবাহিনী-বিজিবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখা ও যানজট নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি ও র‍্যাব মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (৬ মে) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতি বছর গাবতলী পশুর হাটকে ঘিরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ পরিস্থিতি এড়াতে এবার ঢাকাসহ সারাদেশে কোনো সড়কে পশুর হাট বসানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, পুলিশের পাশাপাশি প্রয়োজন হলে সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হবে। এতে হাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া পশুর হাটে জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য ক্যাম্প স্থাপনের ব্যবস্থাও রাখা হবে বলে জানান মন্ত্রী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪