| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাতা সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১১:৪১:৩১:পূর্বাহ্ন  |  ৩৯৯৫০ বার পঠিত
ভাতা সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারি ভাতা যেন প্রকৃত ও যোগ্য মানুষের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে উদ্যোগ নিয়েছে সরকার—এ কথা জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন ভাতা কর্মসূচির আওতায় উপকারভোগীদের নতুন করে তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। ‘জি-টু-পি’ (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতির আওতায় দল-মত নির্বিশেষে প্রকৃত চাহিদাসম্পন্ন ও যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি ভাতা যেন সঠিকভাবে যোগ্য ব্যক্তিদের কাছেই পৌঁছায়, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ বিষয়ে জেলা প্রশাসকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে এবং কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ফারজানা শারমিন পুতুল বলেন, সরকারের বিভিন্ন সেবা ও কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের সেতুবন্ধন হিসেবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিসিদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

তিনি বলেন, ডিসিদের কার্যক্রমের ওপর অনেকাংশে সরকারি সেবার বাস্তবায়ন নির্ভর করে। তাই এসব কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের দুর্নীতি যেন না ঘটে, সে বিষয়ে কঠোর থাকার পাশাপাশি সবাইকে সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪