| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ১২:৩৮:৩৬:অপরাহ্ন  |  ৩৬৫৪৮৬ বার পঠিত
অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক : দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান।

সোমবার (৩০ মার্চ) তিনি তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে বিচারপতি রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে লিখিত অভিযোগ জমা পড়ে। শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক বাদী হয়ে দুর্নীতি ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তদন্তের আবেদন করেন। অভিযোগে বলা হয়, প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যক্রমে বিচারপতি রেজাউল হাসান পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। একটি মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী অনুপস্থিত থাকা সত্ত্বেও রায়ে তার নামে কাল্পনিক যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগ বাতিল করে। অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করেই তার মালিকানাধীন ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়- যা ন্যায়বিচারের পরিপন্থি বলে দাবি করা হয়েছে।

আইনি মহলের মতে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের তদন্ত শুরুর প্রাক্কালে বা চলমান অবস্থায় এ ধরনের পদত্যাগ বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। উচ্চ আদালতের স্বচ্ছতা, জবাবদিহিতা ও মর্যাদা রক্ষায় এ ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪