আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক তেলবাজার অস্থির থাকলেও ধীরে ধীরে হরমুজ প্রণালী-এর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে আসবে।সোমবার (৩০ মার্চ) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বেসেন্ট বলেন, বর্তমানে বৈশ্বিক তেলবাজারে সরবরাহ ‘পর্যাপ্ত’ রয়েছে। তবে অতিরিক্ত সরবরাহ যুক্ত হলে বাজার আরও স্থিতিশীল হতে পারে।তিনি আরও জানান, বিভিন্ন দেশ ইরানের সঙ্গে জ্বালানি চুক্তিতে এগিয়ে আসায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বাড়তে শুরু করেছে, যা সামগ্রিক পরিস্থিতি সামাল দিতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এর নিয়ন্ত্রণ ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে।
রিপোর্টার্স২৪/এসসি