| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় প্রীতি কাবাডি প্রতিযোগিতায় বীট মডেল স্কুল চ্যাম্পিয়ন

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১৯:৪৯:৪০:অপরাহ্ন  |  ৩৮১৯৯৭ বার পঠিত
বগুড়ায় প্রীতি কাবাডি প্রতিযোগিতায় বীট মডেল স্কুল চ্যাম্পিয়ন

বগুড়া প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে প্রীতি কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বগুড়া শহরের শহীদ চান্দু স্টেডিয়াম চত্বরে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ ও করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রীতি কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয়।

জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার।
শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিলের পরিচালনায় আরও বক্তব্য দেন বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সৈকত।

প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার বলেন, ক্রীড়া নৈপুণ্যে আমাদের দেশ বিশ্ব দরবারে মুখ উজ্জ্বল করছে। কাবাডি অন্যতম একটি খেলা। খেলাধুলার মাধ্যমে তরুণরা নিজেদের এগিয়ে নেয়। তারা সমাজের অপকর্ম থেকে দূরে থাকে। সুন্দর সমাজ গঠনে ভূমিকা পালন করে। আজ এই প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে, তাদের সবাইকে অভিনন্দন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। পড়াশোনার সঙ্গে খেলাধুলা আলাদা একটি স্থান দখল করে। ভালো খেলোয়াড় আমাদের জন্য গৌরব।

প্রীতি কাবাডি প্রতিযোগিতায় বীট মডেল স্কুল দল ১০২ পয়েন্ট এবং করতোয়া মাল্টিমিডিয়া স্কুল দল ৩০ পয়েন্ট অর্জন করে। ফলে ৭২ পয়েন্ট বেশি পেয়ে বীট মডেল স্কুল বিজয়ী হয়।

এ সময় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪