সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো:আমিনুল ইসলাম। সোমবার (৩০মার্চ) মাসিক পরিদর্শনে কারাগারে পৌছলে জেলা প্রশাসককে অভ্যর্থনা জানান জেলা কারাগারের সুপার মো: রফিকুল ইসলাম।
পরিদর্শনকালে কারাগারের বিভিন্ন সেল ঘুরে কয়েদিদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম। এসময় কারাগারের রান্নাঘরসহ আবাসিক সুবিধাদি উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি। কারা কর্তৃপক্ষ কয়েদীদের মনোরঞ্জন ও দক্ষতা উন্নয়নে গৃহীত কার্যক্রমের নমুনা প্রদর্শন করে।
পরিদর্শনকালে জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার দিলিপ কুমার, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মশিউর রহমান উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/মিতু