| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মন্ত্রীকে নাস্তিক বলায় আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১৬:২৫:২৫:অপরাহ্ন  |  ৩৯৫৮৫০ বার পঠিত
মন্ত্রীকে নাস্তিক বলায় আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলাসহ অশালীন মন্তব্য করায় সিরাজগঞ্জের আদালতে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাড. এস. এম. নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের অপেক্ষায় রেখেছেন।

মামলার বাদী অ্যাড. এস. এম. নাজমুল ইসলাম বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি জেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নের সঙ্গে জড়িত। ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী শক্তির লোক আমির হামজা বিদ্যুৎ মন্ত্রীকে আপাদমস্তক নাস্তিক বলে ইকবাল হাসান মাহমুদ টুকুর মান-সম্মান নষ্ট করেছেন। এ কারণে আমির হামজার বিরুদ্ধে দণ্ডবিধি ৫০০ ধারায় শত কোটির মানহানির মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪