| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে আওয়ামীলীগে ১৯ নেতাকর্মীর আত্মসমর্পণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১৬:১৯:০৩:অপরাহ্ন  |  ৩৮৮৮৯৬ বার পঠিত
জামালপুরে আওয়ামীলীগে ১৯ নেতাকর্মীর আত্মসমর্পণ

জামালপুর প্রতিনিধি: বিগত ৫ আগস্ট সরকারের পতনের পর  জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন মামলায় আওয়ামীলীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার (৩০ মার্চ) দুপুরে আসামিরা আত্মসমর্পণ করে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক রুমানা আক্তার জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালসহ তিনটি মামলায় ১৯ জন আসামি (আ'লীগ নেতাকর্মী) আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন ।

তাদের মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল, উপজেলা আওয়ামী লীগের নেতা জয়নাল আবেদীন আয়না, শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী হিলারি এবং পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম প্রমুখ ।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর মাদারগঞ্জ উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান সাকু ও আব্দুল্লাহ আল মামুনের দায়ের করা দু'টি মামলা এবং পুলিশের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় প্রায় ২০০ নেতাকর্মীকে আসামি করা হয়। সোমবার দুপুরে  তিন মামলায় ১৯ জন আদালতে আত্মসমর্পণ করেন ।

আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। বিরোধিতা উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪