সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পৃথক অভিযানে ১৩ লক্ষ ১৫ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২’র একটি দল।
সোমবার (৩০মার্চ) সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১২ অধিনায়ক, অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মো: আতিকুর রহমান মিয়া।
র্যাব-১২ অধিনায়ক জানান, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে অভিযান পরিচালনা করে প্রথমে নগদ ৫১ হাজার টাকার জাল নোটসহ রবিউল ইসলাম ও আবুল হাসান নামে দুইজনকে গ্রেপ্তার করে র্যাব-১২ সদস্যরা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার হাকিম শেখের বাড়ি থেকে ১২ লক্ষ ৬৪ হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির রং উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে ঈদ উল আযহায় বাজারে ছাড়ার জন্য জাল নোট প্রস্তুত করছিল চক্রটি। এই চক্রের মূল হোতা ও সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলছে।
রিপোর্টার্স২৪/মিতু