| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১৩:০৮:২২:অপরাহ্ন  |  ৩৯৫১৪৬ বার পঠিত
জামালপুরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫

রিপোর্টার্স ডেস্ক:  জামালপুরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫ জনকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জানা যায়,পারিবারিক শত্রুতার জের ধরে সংঘর্ষ হয়। 

গতকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কাছিমারচর নামাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহীন রানা (৩৩), তাঁর বড়ভাই সবুজ (৪০), আব্দুল হালিমের স্ত্রী দুলোনা বেগম (৩২), সোনাহার ফকিরের স্ত্রী মর্জিনা বেগম (৪০), মিনাল মিয়ার ছেলে হৃদয় (১৫), ডাক্তার খার ছেলে বিপুল (৩৫), সিবার উদ্দিন খার ছেলে আব্দুল করিম (৬০), নুরুল খার ছেলে কামাল (২৫), ছাইদুর (৩৫), ফরিদ (৩০), মুসা মিয়ার ছেলে সুলাইমান (৩৫), ঠান্ডা খার ছেলে আলমাছ (৫০), বচন আলীর স্ত্রী রিনা বেগম (২৫), রফিকুল ফকিরের স্ত্রী ময়না বেগম (৩০) এবং ইদ্রিস আলীর ছেলে রুবেল (২৫)। আহতদের ইসলামপুর উপজেলা এবং পাশ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কাছিমারচর নামাপাড়ার বাসিন্দা ডাক্তার খার সঙ্গে প্রতিবেশী আব্দুল গণি বাসকর মেলেটারির পারিবারিক বিরোধ রয়েছে। গতকাল বিকেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে ডাক্তার খার পক্ষের ১০ জন এবং আব্দুল গণি বাসকর মেলেটারির পক্ষের পাঁচজন আহত হন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের বলেন, মারামারির ঘটনায় আহত বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, দুইপক্ষের মারামারি ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪