| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরের এক পুকুরে তরুণের অর্ধগলিত লাশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১১:৩২:৩৪:পূর্বাহ্ন  |  ৩৮৫৬৮২ বার পঠিত
ফরিদপুরের এক পুকুরে তরুণের অর্ধগলিত লাশ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের একটি পুকুর থেকে এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার ( ৩০মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার হেলিপেট বাজার এলাকার একটি মসজিদসংলগ্ন পুকুর থেকে অজ্ঞাতনামা ওই তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, স্থানীয় লোকজন পুকুরে একটি লাশ ভাসতে দেখে ৯৯৯-এ খবর দেন। পরে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় লাশটি পানি থেকে উদ্ধার করেন।

এসআই রাকিব হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ২৬ বছর। স্থানীয় ব্যক্তিরা জানান, ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে ওই এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছিলেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানা–পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪