| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অবৈধ ক্লিনিক সিলগালা

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ০৮:১৬:৪৪:পূর্বাহ্ন  |  ৪০১৯১৭ বার পঠিত
অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অবৈধ ক্লিনিক সিলগালা

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ‘মায়ান জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছিল।

রোববার (২৯ মার্চ) বিকেলে শহরের উত্তরবাজার এলাকায় পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এবং ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ন আহমেদ নূরসহ সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নির্লব হাসান মিন্টু নামের এক ব্যক্তি প্রায় তিন মাস ধরে ভাড়া বাসায় ‘মায়ান জেনারেল হাসপাতাল’ পরিচালনা করছিলেন। অনুমোদন না থাকলেও সেখানে নিয়মিত সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ময়মনসিংহের প্রান্ত হাসপাতাল এবং সেখান থেকে নেক্সাস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই আকলিমা বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর শনিবার থেকেই হাসপাতালটি বন্ধ রাখা হয়।

তবে হাসপাতালটির পরিচালক নির্লব হাসান মিন্টু দাবি করেন, তারা অনুমোদনের জন্য আবেদন করেছেন এবং তা প্রক্রিয়াধীন রয়েছে। তার দাবি, তাদের প্রতিষ্ঠানে কোনো রোগীকে ভুল চিকিৎসা দেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসপাতালটির কোনো বৈধ অনুমোদন না পাওয়ায় সেটি সিলগালা করা হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে ভবিষ্যতে তারা কার্যক্রম চালাতে পারবে।

জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন জানান, অনুমোদনহীন ও অনিয়মে পরিচালিত বেসরকারি ক্লিনিকগুলোর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪