| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণ নিহত, আটক ২

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ০৫:১৮:৪৬:পূর্বাহ্ন  |  ৩৭৭৩৪৯ বার পঠিত
নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণ নিহত, আটক ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে মো. নীরব (২৬) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দু্ইজনকে গ্রেফতার করেছে।

রোববার (২৯ মার্চ) সকালে আন্ডারচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিরবের মৃত্যু হয়।

নিহত নিরব ওই ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল গণি মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক সেবন নিয়ে নিরবের সঙ্গে একই এলাকার রুবেল মাঝির (২৯) বিরোধ চলছিল। এর জেরে সকাল ১০টার দিকে নিরব তার সহযোগী রাশেদ ও সোহাগকে নিয়ে রুবেলের ওপর হামলা চালায়। এ সময় রুবেলকে রক্ষা করতে এগিয়ে এলে আবুল কালাম (৪০), খলিল (২৯) ও রাশেদ (২৩) নামে তিনজন ছুরিকাঘাতে আহত হন। পরে ধাওয়া ও পাল্টা ধাওয়ার একপর্যায়ে বিকেলের দিকে নীরবের অনুসারীরা প্রতিপক্ষ রুবেল মাঝির বাড়ির সামনে চলে যায়। তখন রুবেল মাঝির লোকজন ধাওয়া দিয়ে নীরবকে আটক করে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে নীরব মারা যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় নীরবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪