| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ২৩:১২:০৮:অপরাহ্ন  |  ৩৭৭৭৬২ বার পঠিত
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া তিন রাউন্ড গুলি, ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে।

রোববার(২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে এ ঘটনা ঘটে।শফিকুল ইসলাম ওই ইউনিয়নের বিলআমলা গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে। তিনি আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শফিকুল ইসলাম সদরপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন তাঁকে প্রতিষ্ঠান থেকে বাইরে ডেকে নেন। এর কিছুক্ষণ পরেই তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আজম কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন। পরে তিনি প্রকাশ্যে ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছিলেন।

মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা এই মোটরসাইকেলটি ফেলে গেছেন। কারা, কি কারণে আজমকে গুলি করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪