| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি সচিব প্রত্যাহার করে নতুন নিয়োগ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১৯:০৮:৫০:অপরাহ্ন  |  ৪০৭৮৮৬ বার পঠিত
মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি সচিব প্রত্যাহার করে নতুন নিয়োগ

স্টাফ রিপোর্টার: নতুন সরকার গঠনের পর প্রশাসনে রদবদল অব্যাহত রয়েছে। এবার দুই সচিবকে প্রত্যাহার করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। 

রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অপর আদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। আর বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলির আদেশাধীন কানিজ মওলাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সংসদ সচিবালয়ের সচিব ছিলেন। গত ২৫ মার্চ তাকে বদলির আদেশ জারি করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪