| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোরবানির পশুর নাম ‘ডোনাল্ড ট্রাম্প’

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১১:৩০:১৩:পূর্বাহ্ন  |  ৭৮০ বার পঠিত
কোরবানির পশুর নাম ‘ডোনাল্ড ট্রাম্প’

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাট ও খামারগুলোতে এবারও দেখা মিলছে ব্যতিক্রমী নামের গরু ও মহিষের। সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের একটি খামারের বিশাল আকৃতির এক মহিষের নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’, যা নিয়ে ইতোমধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, এটি এলভিনো জাতের মহিষ। এর গোলাপি আভাযুক্ত সাদা রং এবং সামনের দিকের চুলের বিশেষ আকৃতির কারণে মজার ছলে মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

খামার কর্তৃপক্ষ জানায়, নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই মহিষটি দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক দর্শনার্থীরা। অনেকে এটি কেনার আগ্রহ দেখালেও ইতোমধ্যে একজন ক্রেতা মহিষটি বুকিং দিয়ে রেখেছেন।

খামারের কর্মচারীরা জানান, মহিষটিকে বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে। নিয়মিত ঘাস, ভুট্টা ও ভুসিসহ পুষ্টিকর খাবার খাওয়ানো হয় এটিকে।

স্থানীয়দের মতে, ঈদুল আজহাকে কেন্দ্র করে বড় আকৃতির পশুর পাশাপাশি ব্যতিক্রমী নামের পশুগুলোও মানুষের আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। প্রতিবছরই বিভিন্ন খামারে ‘রাজা’, ‘সুলতান’, ‘বাহুবলী’ কিংবা আলোচিত ব্যক্তিত্বদের নামে পশুর নাম রাখার প্রবণতা দেখা যায়। এতে ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪