সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে মজুদের পেট্রোল জব্দ করে খোলা বাজারে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করলেন উপজেলা নির্বাহী অফিসার।
রবিবার (২৯মার্চ) সোনালী ব্যাংকের মাধ্যমে পেট্রোল বিক্রি'র তেতাল্লিশ হাজার ছয়শত ষোল ও জরিমানার দশ হাজার জমা করা হয়।
এর আগে জেলার তাড়াশ উপজেলার বিনাসাড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ মজুদ করা ৩৯৫ লিটার জব্দ করা হয়। জরিমানা করা হয় মজুদকারী ছাহাবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
তিনি বলেন, জব্দকৃত তেল খোলাবাজারে বিক্রি করে পাওয়া তেতাল্লিশ হাজার ছয়শত ষোল টাকা ও জরিমানার ১০ হাজার টাকা ব্যাংকে জমা করা হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু