| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লিবিয়ার বন্দিশালায় মাদারীপুরে যুবকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১৫:৩৪:১৩:অপরাহ্ন  |  ৪০৭১০৯ বার পঠিত
লিবিয়ার বন্দিশালায় মাদারীপুরে যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি: লিবিয়ার বন্দিশালায় নির্যাতনের জেরে মাদারীপুরের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত যুবকের পরিবার দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে বিষয়টি গোপন রাখলেও পরবর্তীতে তা প্রকাশ পায়।

নিহত যুবকের নাম ইলিয়াস হাওলাদার (২৫)। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ জব্বরদী এলাকার কালাম হাওলাদারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে উন্নত জীবনের আশায় ইলিয়াস অবৈধভাবে দালালের মাধ্যমে লিবিয়া যান। সেখানে পৌঁছানোর পর তাকে বন্দিশালায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরিবারের দাবি, বন্দিশালার দালালচক্র তাদের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পরবর্তীতে গত ২৩ মার্চ বন্দিশালায় নির্যাতনের কারণে অসুস্থ হয়ে তার মৃত্যু হয় বলে জানানো হয়। চার দিন পর পরিবার তার মৃত্যুর খবর জানতে পারে।

ইলিয়াসের বাবা কালাম হাওলাদার বলেন, “আমার দুই ছেলে। বড় ছেলে ইলিয়াস কষ্ট করে বিদেশ গিয়েছিল। উন্নত জীবনের স্বপ্ন ছিল তার। পরে আমাদের কিছু না জানিয়ে বিদেশে নিয়ে যায়। পরে বন্দিশালায় আটকে রেখে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। এখন ছেলেটা আর বেঁচে নেই।”

এ বিষয়ে মাদারীপুরের কালকিনি থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী বলছেন, দালালচক্রের প্রতারণা ও অবৈধভাবে বিদেশে নেওয়ার ঘটনা ঠেকাতে কঠোর নজরদারি জরুরি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪