| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৪৪ ধারা উপেক্ষা করে তাহেরীর ওয়াজ মাহফিল

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ০১:২৬:২৭:পূর্বাহ্ন  |  ৩৮৫৪৮৩ বার পঠিত
১৪৪ ধারা উপেক্ষা করে তাহেরীর ওয়াজ মাহফিল

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে স্থানীয়দের অংশগ্রহণে একটি ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

শনিবার (২৮ মার্চ) আয়োজিত এ মাহফিলে অংশ নেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। স্থানীয় সূত্র জানায়, মাহফিলটি বন্ধের জন্য একটি প্রভাবশালী মহল তৎপরতা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তবে আয়োজক ও স্থানীয়রা তা উপেক্ষা করে অনুষ্ঠান সম্পন্ন করেন। এতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

মুফতি মোজাম্মেল হক বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অংশ হিসেবেই তারা মাহফিল করেছেন। কারো মতের সঙ্গে দ্বিমত থাকতে পারে, কিন্তু অন্যায়ভাবে কোনো ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করা উচিত নয়।

মাহফিলের পক্ষে থাকা একাধিক ব্যক্তি দাবি করেন, এটি একটি শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ ছিল এবং কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা ছিল না। তাদের অভিযোগ, একটি মহল ভুয়া পোস্টার ছড়িয়ে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে এবং প্রশাসনকে ব্যবহার করে ১৪৪ ধারা জারি করিয়েছে।

এদিকে, প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মতে, ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ বিন কাসেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪