| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণা সদরে ৩হাজার ৫শ লিটার জ্বালানি তেল জব্দ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ২৩:৩৪:২৯:অপরাহ্ন  |  ৩৭৯৯০০ বার পঠিত
নেত্রকোণা সদরে ৩হাজার ৫শ লিটার জ্বালানি তেল জব্দ

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা সদরের মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজারে অভিযান চালিয়ে ৩হাজার ৫শ লিটার ডিজেল জব্দ ও ১০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার সন্ধ্যায় ঐ বাজারের মেসার্স জহিরুল চৌধুরীর লাইসেন্সবিহীন দোকানে এই অভিযান চালানো হয়। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন এই অভিযান পরিচালনা করেন।

এব্যাপারে নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৬(ক) লঙ্ঘনের অপরাধে ২০(১) ধারা মতে এই অর্থদণ্ড প্রদান করেন এবং মজুদকৃত অবৈধ ৩ হাজার ৫০০ লিটার ডিজেল স্থানীয় দুজন মেম্বারের জিম্মায় নিয়ে নিকটস্থ ফিলিং স্টেশনে সর্বসাধারণের নিকট সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

জেলা প্রশাসক আরও জানান, নেত্রকোণা জেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে দিনব্যাপী জেলার সকল ফিলিং স্টেশন মনিটরিং করা হয়। পাশাপাশি  সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলার সকল ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪