| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে মারধরের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ২২:১৪:৫৯:অপরাহ্ন  |  ৩৯৮৮৯৪ বার পঠিত
বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে মারধরের অভিযোগ
ছবির ক্যাপশন: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে কনের আত্মীয়-স্বজনদের মসজিদে ডেকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানায়, উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের বাইতুস সালাম জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছে গোমস্তাপুর থানা।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, শনিবার বিকেলে কনের বাবা আবুল কালাম আজাদ অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে আবুল কালাম আজাদ বলেন, গত ২৩ মার্চ তার শ্বশুর আশিকুল ইসলামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল। এ সময় গ্রামের মোড়ল শরিফুল ইসলামের নির্দেশে কয়েকজন এসে আপত্তি জানালে তারা গান বন্ধ করে দেন এবং ক্ষমা চান।

তিনি দাবি করেন, বিষয়টি মীমাংসা হয়েছে বলে মনে করা হলেও শুক্রবার জুমার নামাজের পর শরিফুল ইসলাম লোকজনকে উসকে দেন। পরে মসজিদে ডেকে তাদের ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় আবুল কালাম আজাদসহ তার কয়েকজন আত্মীয় মুসলিম, আহাদ, শরিফ, দুরুল ও আসগর আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। তার শ্বশুর আশিকুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে নিরাপত্তার অভাবে তিনি ও তার স্ত্রী বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

কনের খালা তানিয়া আক্তার জানান, হামলাকারীরা হুমকি দিচ্ছে, ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শরিফুল ইসলাম। তার দাবি, মারধরের কোনো ঘটনা ঘটেনি; কেবল সামাজিকভাবে নিষিদ্ধ থাকা সাউন্ড বক্সে গান বাজানো নিয়ে বাকবিতণ্ডা হয়েছে।

ওসি আব্দুল বারিক বলেন, অভিযোগে মসজিদে মারধরের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগকারী মৌখিকভাবে জানিয়েছেন, বিষয়টি গ্রামে বসে মীমাংসার চেষ্টা চলছে। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪