| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদ পরবর্তী অভিযানে ছিনতাইকারী-মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ২১:০৪:১৭:অপরাহ্ন  |  ৩৭৯৮০৭ বার পঠিত
ঈদ পরবর্তী অভিযানে ছিনতাইকারী-মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫

ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশ ঈদ পরবর্তী সময় বিশেষ অভিযান পরিচালনায় এলাকার  চুরি, ডাকাতি ছিনতাইকারী অপরাধ চক্রের সদস্য, সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও মাদক কারবারিসহ ১৫ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে। এসকল অভিযান পরিচালনা প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান রিপোর্টাসয়ের প্রতিনিধিকে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ঈদ পরবর্তী সময়ে এলাকার আইন শৃঙ্খলা রক্ষা নিয়ন্ত্রণের আওতায় শুক্রবার (২৮ মার্চ) গভীর রাতে এসআই (নিঃ) মোঃ আফজাল হোসেন সঙ্গীয় ফোর্স ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া ঈদগাঁ মাঠের সামনের পাঁকা রাস্তার উপর থেকে ফজলুল হক মাতুব্বরের ছেলে মাদক কারবারি আজিজুল মাতুব্বরকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার সকালে ভাঙ্গা উপজেলার সলিলদিয়া ব্রিজ সংলগ্ন সার্ভিস রোডে সাগর মাতুব্বর নামে জনৈক অটোরিকশা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের এঘটনা ঘটে। এঘটনায় থানায় অভিযোগ এলে পুলিশ ছিনতাইয়ের সাথে জড়িত প্রধান আসামি মেহেদী আকন্দসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার ও তার ঘরের খাটের তোষকের নিচ থেকে আরও দুটি দেশীয় ছোরা জব্দ করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে মেহেদী আকন্দ নিজেও ছিনতাইয়ে জড়িত থাকার স্বীকারোক্তি করার পর তার দেওয়া তথ্যমতে সহযোগী আরও দু'জন ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তার করে। এঘটনায় অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(ক) ধারাসহ দ্রুত বিচার আইনের সংশ্লিষ্ট ধারায় তিন আসামির বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। 

এদিকে বৃহস্পতিবার রাতে পুলিশ অপর একটি বিশেষ অভিযান পরিচালনায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান মোল্লাকে গ্রেপ্তার করে। শাহজাহান মোল্লা কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের আলেম মোল্লার ছেলে। গোপনে নিজের বাড়িতে পালিয়ে থাকার সময় গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছেন, কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের শাহজাহান মোল্লা ঢাকায় বসবাস করার সুবাদে মাদকদ্রব্য ব্যবসায় জড়িত থাকায় যাত্রাবাড়ী থানায় ১৯ (১) ৭ (ক) মাদক দ্রব্য  মামলার আসামি সূত্রতায় ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর বিজ্ঞ চীপ মেট্রোপলিটন আদালত তাকে এক বছরের সাজা প্রদান করেন। একইসাথে একহাজার টাকা অর্থদণ্ড ও অনাদায় আরও ১৫ দিনের দিনের সাজা প্রদান করেন

এছাড়াও পুলিশ মাদকদ্রব্য বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাহাবুব মাতুব্বরকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছেন। এ অভিযান প্রসঙ্গে  এসআই মিজানুর রহমান জানিয়েছেন, রাতের বেলায় পুলিশ কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামের আলি মিয়া বাড়ীর সামনে হতে মাদক কারবারিকে গ্রেপ্তার করে। দেওড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মাহাবুব এলাকায় দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ব্যবসা সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ করে আসছিল। 

এছাড়াও একই রাতের অভিযানে ওয়ারেন্টের আসামি রাকিব মাতুব্বরসহ বিভিন্ন  মামলার পলাতক আসামিদের ঈদ পরবর্তী বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪