| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১টি পাম্পে মিলছে পেট্রোল ও অকটেন, অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১৭:২৪:১৮:অপরাহ্ন  |  ৩৯২৪৯৩ বার পঠিত
১টি পাম্পে মিলছে পেট্রোল ও অকটেন, অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে পেট্রোল ও অকটেনের সংকট দেখা দিয়েছে। জেলার ৩০টি পাম্পের মধ্যে মাত্র একটি পাম্পে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন। এর বাইরে ৪/৫টিতে পাওয়া যাচ্ছে ডিজেল। আর বাকিগুলোতে তেল বিক্রি বন্ধ রয়েছে। 

এদিকে শনিবার সকালে সদরের বেশ কয়েকটি পাম্পে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় ওই পাম্পগুলোর মজুদ পরীক্ষা করা হয়। মেমো, বিক্রয় রশিদ, লেইজারে কিছু গরমিল পেলেও বিক্রি বন্ধ থাকা পাম্পগুলোতে পেট্রোল ও অকটেন পাওয়া যায় নি।

এদিকে যে একটিতে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে সেটির সামনে রয়েছে দীর্ঘ লাইন। কয়েক ঘন্টা অপেক্ষা করে মোটরসাইকেল আরোহীরা পাচ্ছেন ২০০/৩০০ টাকার অকটেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান অপু বলেন, জেলার বেশ কয়েকটি ঘুরে মেমো, বিক্রয় রশিদ, লেইজারে বিক্রি হিসেব দেখেছি। অকটেন ছাড়া ডিজেল কয়েকটিতে বিক্রি হচ্ছে। কোথাও গরমিল পাইনি। সবাই যেন তেল পায় সে লক্ষ্য আমাদের এই অভিযান অব্যহত থাকবে


রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪