| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতদিয়ায় চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১৬:০১:৪৭:অপরাহ্ন  |  ৪০৩২৮৯ বার পঠিত
দৌলতদিয়ায় চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান

ফরিদপুর প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া তিন নম্বর ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় চতুর্থ দিনেও উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে বৈরী আবহাওয়ায় পদ্মা নদী উত্তাল থাকায় তাদের কার্যক্রম কিছুটা ব্যহত হচ্ছে।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে সাতটা থেকে ফায়ার সার্ভিস ডুবুরি, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান পরিচালনা করছে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানাগেছে, উদ্ধারকারী দল ফেরি ঘাটের পন্টুন সরিয়ে তার নীচের অংশে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছেন। পন্টুন অনত্র সরিয়ে নেওয়ার জন্য ঘাটে বিআইডব্লিউটিএর রেকার মেশিন এবং নদীতে টাগবোট দিয়ে কাজ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, বৈরী আবহাওয়ায় পদ্মা নদী উত্তাল থাকার কারণে অভিযান কার্যক্রম ব্যহত হচ্ছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই বিআইডব্লিউটিএর রেকার মেশিন দিয়ে পন্টুন অনত্র সড়িয়ে নেওয়া হবে। এরপর পন্টুনের নিচের অংশে অভিযান চালানো হবে। তবে শনিবার  ঘাট এলাকায় নিখোঁজের সন্ধানে অপেক্ষারত কোনো স্বজনের দেখা মেলেনি।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪