| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ২১:১৬:৩১:অপরাহ্ন  |  ৩৯১৮৪৫ বার পঠিত
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত
ছবির ক্যাপশন: প্রতিকী ছবি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার ধলাটেংগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তকে নিহতরা সবাই একই পরিবারের বলে মনে করছেন পুলিশ।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান  জানান, কালিহাতী উপজেলার ধলাটেংগর নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী সেখানে বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজন শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। তবে ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪