| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শত্রুতার জের ২০০ কলাগাছ কেটে নষ্ট করলো প্রতিবেশি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১৯:৫৭:০২:অপরাহ্ন  |  ৩৯৬৬০৬ বার পঠিত
শত্রুতার জের ২০০ কলাগাছ কেটে নষ্ট করলো প্রতিবেশি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে রাতের আঁধারে এক কৃষকের ২০০টি ফলনশীল কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক সালে আহমদ (৫০) অভিযোগ করে বলেন, এক প্রতিবেশীর যোগসাজশে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। শুক্রবার সকালে কলাবাগানে গিয়ে দেখা যায়, বাগানজুড়ে কাটা পড়ে আছে কলাগাছের গুঁড়ি। রাতারাতি পুরো বাগান লণ্ডভণ্ড হয়ে গেছে। এর আগে গত ২৪ মার্চ রাতে তার বাগান থেকে ৯টি কলার ছড়া চুরি হয়। ওই ঘটনায় প্রতিবাদ জানিয়ে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি তুলে ধরেন। এরপর থেকেই বিরোধ আরও তীব্র হয়।

সালে আহমদের দাবি, জমি নিয়ে ওই প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তার কেনা সাড়ে ২৫ শতাংশ জমির মধ্যে প্রায় ৮ শতাংশ জমি জোরপূর্বক দখলে রেখেছেন অভিযুক্ত ব্যক্তি। এমনকি গত ২৩ মার্চ বিকেলে শিবপুর বাজার এলাকায় তাকে মারধরের ঘটনাও ঘটে।

তবে স্থানীয়দের অনেকেই বলছেন, রাতের আঁধারে কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ধরনের নৃশংস ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ভুক্তভোগী বিষয়টি তাকে অবহিত করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪