| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১৯:৩৪:০২:অপরাহ্ন  |  ৩৯৬২৮৫ বার পঠিত
বাউফলে জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলাবাড়ি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরাজিত এমপি প্রার্থী শহিদুল আলম তালুকদারের অনুসারীরা জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তারা এ ঘটনাকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়ে হামলার সূত্রপাত হয়। কালাইয়া ইউনিয়নের জামায়াতের রোকন ওহিদুজ্জামানের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তারা উল্লেখ করেন। পরবর্তীতে দাসপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইবরাহীম খলিল ও ফল ব্যবসায়ী আল আমিনকে দোকান থেকে টেনে এনে মারধর করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়।

প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বক্তারা বলেন, ধারাবাহিক এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, এমনকি থানা ঘেরাওয়ের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে।

বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন বাউফল উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম মিয়া, পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান, উপজেলা সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান মিয়া, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আরিফ হোসাইন এবং অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ। সংক্ষিপ্ত সমাবেশটি সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক ছাত্রনেতা আতিক নজরুল।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪