| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে জামায়াতের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১৯:২২:১৯:অপরাহ্ন  |  ৪১৬৭০৪ বার পঠিত
বাউফলে জামায়াতের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের দুই নেতা শফিকুল ইসলাম লিটন ও ফরহাদ গাজীকে কুপিয়ে জখম করার ঘটনায় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

সকাল ১১টায় পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের পৌর শহরের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার। তিনি বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিচার দাবি করেন।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪