| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের এমপিকে অবাঞ্ছিত ঘোষণা করলো মুক্তিযোদ্ধারা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১৮:৩৪:২৬:অপরাহ্ন  |  ৪২৩০৬৯ বার পঠিত
জামায়াতের এমপিকে অবাঞ্ছিত ঘোষণা করলো মুক্তিযোদ্ধারা

পাবনা প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবসে পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণকে ঘিরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পাকশী বিভাগীয় রেলওয়ের আয়োজনে ডিআরএম চত্বরে অনুষ্ঠিত ‘মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ ঘোষণা দেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার সদরুল হক সুধা।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সদরুল হক সুধা বলেন, যারা জামায়াতে ইসলামী হিসেবে ৫৪ বছর শহীদ মিনারে আসেনি, বাংলাদেশকে স্বীকার করেনি, তারা আজ কেন শহীদ মিনারে আসছে; এ প্রশ্ন সবার। পাবনা জেলা জামায়াতের আমীর ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল ঈশ্বরদী শহরের আলহাজ মোড় বিজয় স্তম্ভে ফুল দিয়েছেন। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পর হঠাৎ তাদের এ কার্যক্রমের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা, সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন, পাকশী বিভাগীয় প্রকৌশলী-১ আব্দুল হানিফ, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল রুম্পা, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট রেজওয়ান উর রহমানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

এছাড়াও উপস্থিত ছিলেন রেলওয়ে নাজিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, পাকশী রেলওয়ে শ্রমিকদলের সভাপতি সোহেল রানা, সম্পাদক খন্দকার সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক সুমন আলী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪