| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ করতে জামায়াত এমপির ‘না’, শোনেননি ইউএনও

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১৮:২৬:৩৯:অপরাহ্ন  |  ৪২৭২৩০ বার পঠিত
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ করতে জামায়াত এমপির ‘না’, শোনেননি ইউএনও

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গীতা পাঠ করা যাবে না মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএন) নির্দেশ দেন বলে জানান ইউএনও নাঈমা খান। তবে এমপির এমন নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গীতা পাঠ করানো হয়। তার আগে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। 

এ খবর ছড়িয়ে পড়লে প্রশাসনসহ রাজনৈতিক নেতাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উঠে নানামুখী সমালোচনা। 

জানা যায়, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের অনুষ্ঠানে শুধু মাত্র কোরআন তেলাওয়াত করাতে হবে। কোনোভাবেই গীতা পাঠ করানো যাবে না। কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমন নির্দেশনা দেন।

তার এমন নির্দেশনার খবর ছড়িয়ে পড়লে প্রশাসনসহ রাজনৈতিক নেতা, হিন্দু সম্প্রদায়ের নেতাসহ জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। বইছে নানা ধরনের সমালোচনা।  এমপির এমন একগুঁয়েমি কথায় উপজেলা প্রশাসন চরমভাবে বিব্রত হয়ে পড়ে।

সূত্র জানায়, সম্প্রতি এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানকে মোবাইলফোনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গীতা পাঠ করানো যাবে না বলে নির্দেশ দেন।

বুধবার (২৫ মার্চ) সকালে গণহত্যা দিবস পালন উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেনসহ বিএনপির নেতারা। সেখানে জামায়াত আমিরকে ইউএনও বলেন, এমপি স্যার গীতা পাঠ করতে নিষেধ করেছে। এমন কথার পরিপ্রেক্ষিতে আমির ইউএনও’কে বলেন রাষ্ট্রীয় নিয়মে যেটা আছে সেটাই করবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪