| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে চোরাকারবারিসহ ভারতীয় মাদক ও পণ্য উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১৮:০৭:৩২:অপরাহ্ন  |  ৩৯৭৬৬৬ বার পঠিত
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে চোরাকারবারিসহ ভারতীয় মাদক ও পণ্য উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন জামালপুরের কান্দিরপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টিম। এ সময় মো. মিঠুন মণ্ডল (৩৫) ও শহীদ হোসেন (২৫) নামে দুইজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২০ বোতল মদ, ৪০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৩ হাজার টাকা।

এছাড়া রাত ১টার দিকে চিলমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি ভারতীয় কারেন্ট জাল ও ৪ লিটার অকটেন তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার ৫২০ টাকা।

অন্যদিকে শুক্রবার ভোরে পূর্ব বিলগাথুয়া মাঠে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৩৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪