| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১৫:৩২:৩৫:অপরাহ্ন  |  ৪৩৪৭১১ বার পঠিত
ভাঙ্গায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান মোল্লাকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আজিমনগর ইউনিয়নের পুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে রিপোর্টার্স টুয়েন্টিফোর প্রতিনিধিকে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান।

পুলিশ জানায়, কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের আলেম মোল্লার ছেলে শাহজাহান মোল্লা ঢাকায় বসবাসের সুবাদে মাদক ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ৭(ক) ধারার মামলায় ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর বিজ্ঞ চিফ মেট্রোপলিটন আদালত তাকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

গোপনে নিজ বাড়িতে অবস্থানের খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে জানান থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪