সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যে পেট্রোল পাম্পে এক লরি তেল লাগতো, এখন হঠাৎ করে যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে একদিনের তেল দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে। তেল সরবরাহ সব সময় আছে, আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে কথা বলেছি, তারা মনিটরিং করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার পিছনে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। ইতোমধ্যেই সিরাজগঞ্জে দুজন ধরা পড়েছে, সারা দেশেও ধরা পড়ছে।
শুক্রবার (২৭মার্চ) সিরাজগঞ্জে ৬৮ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মী তিনি একথাগুলো বলেন।
মন্ত্রী আরও বলেন, জ্বালানির অভাবে নয়, অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ করে রাখতে হয়, মেইনটেনেন্সের জন্য বন্ধ রাখতে হয়। বর্তমান যে ডিমান্ড রয়েছে, সেই ডিমান্ড অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যার ফলে আমাদের এই যে রোজা পার হয়ে গেলো, কোথাও কোন ডিজার্ভশন হয় নাই। এখন ঝড় হয়ে গেলে যদি কিছু সময় বিদ্যুৎ বন্ধ থাকে সেটি লোডশেডিং নয়।
এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো: আমিনুল ইসলামসহ সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/মিতু