| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে মার্কিন -ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১২:১০:৪৪:অপরাহ্ন  |  ৪২৫৯৭৫ বার পঠিত
ইরানে মার্কিন -ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক বিমান হামলায় ইরানের কোম শহরে ছয়জন নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে হামলার ঘটনাটি ঘটে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়- জামারান নিউজ ওয়েবসাইট জানায়, কোমের উপ-গভর্নর মোর্তেজা হেইদারি এক বিবৃতিতে বলেছেন, শহরের পারদিসান এলাকায় তিনটি আবাসিক ভবনে হামলার ফলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা এখনো নির্ধারণ করা যায়নি।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেও এক আবাসিক এলাকায় হামলার পর “ছয় নাগরিকের নিহত হওয়ার” খবর নিশ্চিত করা হয়েছে।ওই পোস্টে বলা হয়, আমেরিকান-জায়নিস্ট আগ্রাসীদের” হামলায় পারদিসান এলাকায় তিনটি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আহতের সংখ্যা এখনো অজানা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ইরানের সংবাদ সংস্থা ‘ফারস নিউজ এজেন্সি’কে কোমের ডেপুটি গভর্নর জানিয়েছেন, ওই হামলায় তিনটি আবাসিক বাড়ি লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় কতজন আহত হয়েছেন, সে সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে পশ্চিম আজারবাইজান প্রদেশের সংকট ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক হামিদ সাফারি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, উরমিয়া শহরে হামলায় চারটি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে হতাহতের ঘটনাও ঘটেছে।

অন্যদিকে, ইরানভিত্তিক নূরনিউজ জানায়, রাতভর বিমান হামলায় তেহরান, ইসফাহান, কাশান, ইয়াজদ, কোম, তাবরিজ ও আহভাজ শহরগুলো লক্ষ্যবস্তু ছিল।

 সূত্র: আনাদোলু

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪