| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে আবাসিক ভবনের ট্যাংকে ডিজেল মজুত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১১:৫৬:২৮:পূর্বাহ্ন  |  ৪২৫৪৭২ বার পঠিত
শেরপুরে আবাসিক ভবনের ট্যাংকে ডিজেল মজুত

শেরপুর প্রতিনিধি: আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে ডিজেল মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। 

গতকাল বৃহস্পতিবার (২৬মার্চ) রাতে শহরের গোপালবাড়ী এলাকায় শেরপুর শহরের একটি আবাসিক ভবনে অবৈধভাবে জ্বালানির ট্যাংক স্থাপন করে ডিজেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  ব্যবসায়ীর নাম তাপস নন্দী। তিনি ‘মেসার্স শিমলা ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। আজ শুক্রবারের মধ্যে মজুতকৃত জ্বালানিসহ ট্যাংক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে বহুতল ভবনটির নিচতলায় অবৈধভাবে ২৫ হাজার লিটার জ্বালানি ধারণক্ষমতার ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত করছিলেন ব্যবসায়ী তাপস নন্দী ও শফিকুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। পরিবেশগত ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকায় দাহ্য পদার্থ মজুতের প্রমাণ পাওয়ায় ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আজকের মধ্যে সব তেল ও ট্যাংক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। তিনি বলেন, নিয়ম না মেনে দাহ্য পদার্থ মজুত ও বিক্রির দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আবাসিক এলাকায় এমন ঝুঁকিপূর্ণ কার্যক্রম জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তাই দ্রুত সময়ের মধ্যে তেল সরিয়ে নেওয়া নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্য লাইসেন্সও যাচাই-বাছাই করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪