| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীঘিনালায় ভয়াবহ আগুনে ৩৫ দোকান পুড়ে ছাই

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ০৯:৪২:৩৪:পূর্বাহ্ন  |  ৪০২৮৫৫ বার পঠিত
দীঘিনালায় ভয়াবহ আগুনে ৩৫ দোকান পুড়ে ছাই

চট্টগ্রাম প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় দীঘিনালা জোনের সেনাবাহিনী ও স্থানীয় লোকজনও আগুন নেভাতে সহযোগিতা করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানের মালামালসহ সবকিছু পুড়ে যাওয়ায় তারা চরম ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিকভাবে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, গভীর রাতে আগুন লাগার কারণে ব্যবসায়ীরা কিছুই রক্ষা করতে পারেননি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, রাত ৩টা ১০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনও জানা না গেলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪