| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাপানের হনশু দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্প

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ০৯:০৫:০১:পূর্বাহ্ন  |  ৪০০১০৪ বার পঠিত
জাপানের হনশু দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের বৃহত্তম দ্বীপ হনশুতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে এ ভূমিকম্প হয়।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। হনশু দ্বীপটি জাপানের পূর্ব উপকূলে অবস্থিত।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগের দিন বুধবার জাপানে ৪ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। স্থানীয় সময় রাত ৮টা ৩১ মিনিটে হওয়া ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।

ভৌগোলিক অবস্থানের কারণে জাপানে ভূমিকম্প প্রায় নিয়মিত ঘটনা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’-এর ওপর দেশটি অবস্থিত হওয়ায় সেখানে ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলক বেশি। নিয়মিত ভূমিকম্পের কথা মাথায় রেখে জাপানে ভবন ও স্থাপনাগুলো এমনভাবে নির্মাণ করা হয়, যাতে সেগুলো নিম্ন থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪