| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৈন্য সংকটে ‘ধসে পড়ার’ আশঙ্কা আইডিএফে

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ০৩:০৭:১৫:পূর্বাহ্ন  |  ৩৯৭৮১৯ বার পঠিত
সৈন্য সংকটে ‘ধসে পড়ার’ আশঙ্কা আইডিএফে

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ক্রমবর্ধমান অপারেশনাল চাপ ও জনবল সংকটে ‘নিজের ভেতরেই ধসে পড়তে পারে’—এমন সতর্কবার্তা দিয়েছেন চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। বুধবার (২৫ মার্চ) দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে জামির বলেন, আইডিএফকে টিকিয়ে রাখতে নতুন নিয়োগ আইন, রিজার্ভ ডিউটি আইন এবং বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানো জরুরি। তা না হলে বাহিনী শিগগিরই নিয়মিত দায়িত্ব পালনের সক্ষমতাও হারাতে পারে এবং রিজার্ভ ব্যবস্থাও ভেঙে পড়বে।

এর আগে গত জানুয়ারিতেও তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে একই ধরনের সতর্কতা দিয়েছিলেন। সেখানে সৈন্য সংকট সামরিক প্রস্তুতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে উল্লেখ করেন।

সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংঘাতের কারণে বর্তমানে বাহিনীতে প্রায় ১২ হাজার সৈন্যের ঘাটতি রয়েছে। অন্যদিকে, অতিরক্ষণশীল ধর্মীয় গোষ্ঠীগুলো তাদের অনুসারীদের সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ২০২৪ সালের জুনে উচ্চ আদালত রায় দেয়, হারেদি ইয়েশিভা শিক্ষার্থীদের বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতির কোনো আইনগত ভিত্তি নেই।

বর্তমানে ১৮ থেকে ২৪ বছর বয়সী প্রায় ৮০ হাজার অতিরক্ষণশীল ইহুদি যুবক সামরিক সেবার জন্য উপযুক্ত হলেও তারা এখনও সেনাবাহিনীতে যোগ দেয়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪